ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে : শিক্ষামন্ত্রী

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। তবে সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।


এর আগে গত শুক্রবার (৬ আগস্ট) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের একটি সংগঠন আয়োজিত ভার্চুয়াল এক আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, সরকারি পর্যায়ের শিক্ষকদের প্রায় সবাই করোনা ভ্যাকসিন নিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৬৩ হাজার ২২২ শিক্ষক ও কর্মচারীর মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৪২৬ জনই ইতোমধ্যে টিকার আওতায় এসেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৪ হাজার শিক্ষকের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষক।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। পরে ১৭ মাসে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়। তবে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে টানা ১৭ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বরেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিষয় সামনে রেখেই শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তাগিদ রয়েছে। সরকারের ঘোষণা অনুসারে, আগামী নভেম্বর ও ডিসেম্বরে এই দুটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑